• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

পাঁচ টাকা দিয়ে বলাৎকারের ঘটনা গোপনের চেষ্টা, মাদরাসাশিক্ষক কারাগারে

নিজেস্ব প্রতিবেদন
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক মাদরাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযোগ উঠেছে, ঘটনা কাউকে না জানানোর শর্তে ওই শিশুকে পাঁচ টাকা দেন অভিযুক্ত শিক্ষক।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদরাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে দুমকি উপজেলার শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও মাদরাসার শিশু শিক্ষার্থীকে একা পেয়ে একটি কক্ষে ডেকে নেন শিক্ষক ইব্রাহীম। সেখানে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে পাঁচ টাকা দেওয়া হয় বলেও স্থানীয়দের দাবি।

তবে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে শিক্ষক ইব্রাহীম বলেন, ‘আমাকে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে।’

এ বিষয়ে দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবার মামলা করেছে। মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category