• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ভালুকার কাদিগড় বিটে রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ,তদন্তের দাবি

বিশেষ প্রতিনিধি -
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

ভালুকার কাদিগড় বিটে রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ,তদন্তের দাবি

বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা রেঞ্জের কাদিগড় বন বিটের অধীন পাড়াগাঁও মৌজার গৌরীপুর এলাকায় সি.এস. ৯৫৭ দাগভুক্ত ফিনিক্স কোম্পানির আশপাশের বনাঞ্চলে রাতের আঁধারে নিয়মিত গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে। ফলে বনভূমির পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, প্রায় প্রতিদিন গভীর রাতে বনাঞ্চল থেকে গাছ কাটার শব্দ শোনা যায়। ভোর হওয়ার আগেই কাটা গাছ দ্রুত বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং কাঠ ব্যবসায়ীদের যোগসাজশে এ অবৈধ গাছ কাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।

এ বিষয়ে কাদিগড় বিট কর্মকর্তার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে বনভূমি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ গাছ কাটা বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category