• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

ঈদের আগে চাঙ্গা প্রবাসী আয়, দিনে আসছে ১৪শ কোটি টাকা

নিজেস্ব প্রতিবেদন
Update : সোমবার, ১১ মে, ২০২৬

চলতি মাসের শেষেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা আগেভাগেই দেশে অর্থ পাঠাতে শুরু করেছেন। এর ধারাবাহিকতায় মে মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ৯ দিনে দেশে বৈধ পথে প্রবাসী বাংলাদেশিরা ১০২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৬৩০ কোটি ৯৭ লাখ টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে)। এটি গত বছরের একই সময়ের চেয়ে ১৯ দশমিক ১ শতাংশ বেশি। মে মাসে দৈনিক হিসেবে দেশে গড়ে প্রায় ১৪০০ কোটি টাকার রেমিট্যান্স এসেছে।

রোববার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category