• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

কালীগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ছাত্রদলের একাধিক নেতা আহত

গাজীপুর প্রতিনিধি -
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

কালীগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ছাত্রদলের একাধিক নেতা আহত

গাজীপুর প্রতিনিধি – কালীগঞ্জে অস্ত্রধারীর গুলিতে ছাত্রদল নেতা মেরাজ ও সিয়াম গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৭ মে) রাতে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন কালীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজ হাসান রানা (২৬) এবং ছাত্রদলকর্মী সিয়াম (২৫)।

দুজনের পায়ে গুলি লেগেছে বলে চিকিৎসক নিশ্চিত করেছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তুহিন গ্রুপের দিক থেকেই গুলি ছোড়া হয়েছে। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে চিহ্নিত করেনি। মঙ্গলবার পর্তুগাল থেকে দেশে ফেরার পরদিনই তুহিন এই ঘটনার সূত্রপাত ঘটান বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

গত মঙ্গলবার পর্তুগাল থেকে দেশে ফেরার পরদিনই শরিফুল ইসলাম তুহিন তার ভাতিজা সিফাত, আবুল হোসেন প্রিন্স, হাছিব, জুবায়ের হাসান, মাহাবুব, ইমন এই ঘটনার সূত্রপাত ঘটান বলে অভিযোগ উঠেছে। শরিফুল তুহিন তার বিরুদ্ধে মাদক এর ডিলার সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান বলেন, পায়ে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ পৌরসভার ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত জানান, ৫ই আগষ্টের আগে বারবার কারা নির্যাতনের স্বীকার হয়েছি। কালীগঞ্জের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হাইব্রীডদের আনাগোনা বেড়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে ধারণকারী লোকজনকে পাশ কাটিয়ে অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই সন্ত্রাসী ঘটনার সাথে যারা জড়িত দ্রুত শাস্তির আওতায় আনার জোড় দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category