• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

বৈধ হাটের পাশে রাজধানীতে অবৈধ হাটের ছড়াছড়ি

নিজেস্ব প্রতিবেদন
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন ২৫টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট অনুমোদন দিলেও রাজধানীর মোড়ে মোড়ে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে অসংখ্য অবৈধ হাট। নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়ক, খালি মাঠ ও আবাসিক এলাকায় বাঁশের খুঁটি গেড়ে বসা এসব অনুমোদনহীন হাটের কারণে কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটছে।
তবে দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, ইজারা বহির্ভূত কোনো স্থানে হাট বসতে দেওয়া হবে না এবং অবৈধ হাট উচ্ছেদে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
এসব অবৈধ হাটের মধ্যে রয়েছে- লালবাগের শহীদনগর এলাকার হাট, চন্দ্রিমা মডেল টাউন, নবোদয়, মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, সাত মসজিদ হাউজিং জনতার বাজার, মিরপুর ৬০ ফিট মধ্য পীরবাগে জিয়া হায়দার সরণিতে রাস্তার ওপরের হাট, নটর ডেম কলেজের বিপরীত অংশের হাট, সূচনা কমিউনিটি সেন্টারের পাশের ছাগলের হাট, মোহাম্মদপুরের সোনালী মাঠ ও আগারগাঁও এলাকার মাঠসহ নামে-বেনামে রাজধানীর বিভিন্ন এলাকায় বসানো এমন অসংখ্য অবৈধ হাট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category