• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

চোখ ভেদ করে মস্তিষ্কে ঢুকেছে গুলি, মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট্ট রেশমী

নিজেস্ব প্রতিবেদন
Update : সোমবার, ১১ মে, ২০২৬

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর রউফাবাদ কলোনির সরু গলির বাড়িটিতে এখন শুধুই কান্না আর উৎকণ্ঠা। এ বাড়ির শিশু রেশমী, কয়েক দিন আগেও যে বই-খাতা নিয়ে স্কুলে যেত, ঘরের কোণে খেলত, সে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে।
গত বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে নয়টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ কলোনির শহীদ মিনার গলিতে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির সময় একটি গুলি লাগে স্থানীয় একটি বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রেশমী আক্তারের (১১) বাঁ চোখে। গুলিটি চোখ ভেদ করে তার মস্তিষ্কে ঢুকে যায়। বর্তমানে লাইফ সাপোর্টে থাকা শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
রোববার (১০ মে) বিকেলে চমেক হাসপাতালের আইসিইউর সামনে গিয়ে দেখা যায়, একদিকে চিকিৎসা চলছে রেশমীর, অন্যদিকে স্বজনদের আহাজারি। মা সাবেরা বেগম বারবার চোখ মুছছিলেন, আর নিশ্চুপ বসে ছিলেন বাবা রিয়াজ আহমেদ। পরিবারের সদস্যদের চোখেমুখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। একে একে আত্মীয়স্বজনেরা এসে খোঁজ নিচ্ছেন এবং তাদের সান্ত্বনা দিচ্ছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category