ঢাকা ০৫:৪০ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন ভবনে বন কর্মকর্তাদের জন্য “সরকারি ক্রয় বিধিমালা ও ই-টেন্ডারিং” বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
  • আপডেট সময় : ০৫:০৩:৪০ পিএম, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৩২৯ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

বন অধিদপ্তরের আয়োজনে দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ (১৫ ডিসেম্বর ২০২৫) আগারগাঁও বন ভবনের ‘করবী’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বন সংরক্ষক, সহকারী প্রধান বন সংরক্ষক, উপবন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ এই প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণটির মূল শিরোনাম ছিল “Training on Changes in Public Procurement Rules 2025 & e-PW3 STD”। এর প্রধান লক্ষ্য ছিল সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এ আসা সাম্প্রতিক পরিবর্তনসমূহ এবং ইলেকট্রনিক পদ্ধতিতে টেন্ডার দাখিলের (e-PW3 STD) প্রক্রিয়া সম্পর্কে কর্মকর্তাদের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি করা এবং তাদের দক্ষতা বৃদ্ধি করা।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত প্রধান বন সংরক্ষক (Chief Conservator of Forests) জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী।

সভাপতির বক্তব্যে প্রধান বন সংরক্ষক মহোদয় প্রশিক্ষণটির গুরুত্ব তুলে ধরে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারি কাজ দ্রুত সম্পাদনের জন্য কর্মকর্তাদের নতুন ক্রয় বিধি ও ই-টেন্ডারিং পদ্ধতি সম্পর্কে অবগত থাকা অত্যাবশ্যক। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ের কার্যক্রমে প্রতিফলিত হবে এবং বন অধিদপ্তরের ক্রয় প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন ভবনে বন কর্মকর্তাদের জন্য “সরকারি ক্রয় বিধিমালা ও ই-টেন্ডারিং” বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময় : ০৫:০৩:৪০ পিএম, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫