ঢাকা ০১:৫২ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৫:৫৭ এএম, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১৭ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের লোয়ার পারেলে তার নিজ বাসভবন ‘কাসা গ্র্যান্ডে’তে শিল্পীর মরদেহ রাখা হয়। সেখানে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তার পরিবার, সহকর্মী ও অগণিত অনুরাগী। বিকেলে মুম্বাইয়ের শিবাজী পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সকাল থেকেই আশা ভোঁসলের বাসভবনে ভিড় করেন শোবিজ ও রাজনীতির মাঠের বিশিষ্ট ব্যক্তিরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সেখানে উপস্থিত হয়ে শিল্পীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। কিংবদন্তি এই শিল্পীকে সম্মান জানিয়ে তার মরদেহ জাতীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হয় এবং রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন করা হয়।

ভারতীয় সময় দুপুর ২টা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হবে। এ সময় বলিউডের তারকা রিতেশ দেশমুখ, টাবুসহ বিভিন্ন তারকারা উপস্থিত ছিলেন। এছাড়া সপরিবারে শ্রদ্ধা জানাতে যান ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

আপডেট সময় : ০৮:১৫:৫৭ এএম, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬