সংবাদ শিরোনাম ::
মধ্যরাতে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি,আহত কয়েকজন
নিজেস্ব প্রতিবেদন
- আপডেট সময় : ০৯:১৭:৩৪ পিএম, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৩২ শেয়ার হয়েছে
চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে নগরের বাকলিয়া থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের স্কুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, পুরোনো দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।






















