চট্টগ্রাম অঞ্চলের নবনিযুক্ত বন সংরক্ষক মিহির কুমারকে বিএফএ’র ফুলেল শুভেচ্ছা।
- আপডেট সময় : ০৩:৪১:৫২ পিএম, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৮৮ শেয়ার হয়েছে
মুখোশের আড়ালে এলোমেলো শব্দের বিন্যাস না ঘটিয়ে সকলে মিলে চট্টগ্রাম বনাঞ্চলকে রক্ষা করার আহবান, মিহির কুমার দো
চট্টগ্রাম অঞ্চলের নবনিযুক্ত বন সংরক্ষক জনাব মিহির কুমার দোকে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ। এই সময় চট্টগ্রাম আঞ্চলিক কমিটির বিএফএ’র সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকসহ আঞ্চলিক কমিটির অন্যান্য সদস্য এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএফএ’র পক্ষ থেকে জানান চট্টগ্রাম বনাঞ্চলের বনভুমি রক্ষাসহ, সুন্দর এবং সমৃদ্ধি করার জন্য বিএফএ সদস্যরা জীবনবাজি রেখে কাজ করবে।
চট্টগ্রাম অঞ্চলের নতুন বন সংরক্ষক সবার প্রতি আহবান জানান দেশের স্বার্থে সরকার বদলি ও পদায়ন করেছেন। চাকরির ধারাক্রম বজায়ে রেখে সবাইকে মাঠ পর্যায়ে ঐক্যবদ্ধভাবে ভালোভাবে কাজ করতে হবে।






















