ঢাকা ০১:৫২ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াশাল পৌর এলাকায় দিনে-দুপুরে চুরি,বাড়ির মালিকের স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকার মালামাল লুট,

নরসিংদী প্রতিনিধি :-
  • আপডেট সময় : ০৫:২৮:৩৯ পিএম, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৫০ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘোড়াশাল পৌর এলাকায় দিনে-দুপুরে চুরি,স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকার মালামাল লুট,

নরসিংদী প্রতিনিধি :- নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। বাড়ীর লোকজন অন্যত্র যাওয়ায় খালি বাড়িতে সুযোগ পেয়ে একই পরিবারের স্বর্ণালঙ্কারসহ নগদ ৫ লক্ষ টাকা লুটে নিয়েছে সংঘবদ্ধ একটি চোরচক্র।

শুক্রবার (৩রা এপ্রিল) বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিন টেঙ্গরপাড়া গ্রামে ব‍্যবসায়ি আনোয়ার হোসেন লিটনের বাড়ীতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার আনোয়ার হোসেন লিটন কান্নাজড়িত হয়ে জানান, আজ সকাল ১১ টার দিকে তিনি তার পরিবার নিয়ে জরুরি কাজে গাজীপুরে যান। এসময় বাড়ীতে তার পরিবারের কেউ ছিলেননা। তার ছোট ছেলে বিকেল ৫ টার দিকে বাড়ীতে গিয়ে দেখতে পান ঘরে তালা খোলা। পরে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে স্টীলের আলমারি ও একটি ওয়ারড্রপ ভাঙ্গা ও জিনিসপত্রগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে।

সংঘবদ্ধ চোরচক্র আলমারিতে থাকা স্বর্ণের চেইন, আংটি, চুড়িসহ ৫ ভরি সমপরিমান স্বর্ণালঙ্কার ও ব্যবসার নগদ ৬ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

এলাকাবাসী বলছে, দিনে-দুপুরে এভাবে চুরির ঘটনা সকলের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন বিচারের জন‍্যে প্রশাসনের নিকট জোর অনুরোধ জানান।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো:ইউসুফ মিয়া বলেন,চুরির ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী ব‍্যবসায়ি আনোয়ার হোসেন লিটনের বাড়ীতে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের সনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘোড়াশাল পৌর এলাকায় দিনে-দুপুরে চুরি,বাড়ির মালিকের স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকার মালামাল লুট,

আপডেট সময় : ০৫:২৮:৩৯ পিএম, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬