ঢাকা ০৫:৫০ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণের প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পাবনা প্রতিনিধি -
  • আপডেট সময় : ০৭:০১:৪১ এএম, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৫৪ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাণের প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পাবনা প্রতিনিধি-
দীর্ঘদিনের প্রাণের প্রতিষ্ঠান পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। প্রায় আড়াইঘন্টা তিনি প্রেসক্লাবে অবস্থান করেন, সাথে নিয়ে নিয়ে আসেন স্কুল জীবনের চার বন্ধু ও রনাঙ্গনের সহযোদ্ধাকে। হাস্যজ্জল মুখে সকলের নাম ধরে ধরে ডেকে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

স্মৃতিচারণ করেন তার সাংবাদিকতা জীবনের। পাবনা প্রেসক্লাবের দীর্ঘ বছরের ঐতিহ্য তুলে ধরে স্মরণ করেন প্রয়াত সদস্যদের। সাংবাদিকতা ও নিজের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে কথা বলেন তিনি। তার বন্ধুদের মুখে উঠে আসে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকথা। ঘনিষ্ঠ চার বন্ধুর কথাতে স্কুল জীবনের টিফিনের বাক্স থেকে মহান মুক্তিযুদ্ধের সময়ের ভয়াল দিনগুলোতে পালিয়ে থাকা, আঁধার রাতে অস্ত্র কাঁধে চাঁদের সাথে কথা বলতে বলতে মুক্তিযোদ্ধাদের হেটে যাওয়াসহ হাতিয়ার উঁচিয়ে যুদ্ধের সময়ের অস্ত্রের ঝনঝনানীর গল্প উঠে আসে এই আড্ডায়। উচ্চারিত হয় প্রেসক্লাবের আগামী দিনের উন্নয়ন ও সম্ভাবনার কথা।

পাবনা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা অবধি ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এসো মিলি প্রাণের টানে শীর্ষক অনুষ্ঠিত এই আড্ডা বৈঠক পরিচালনা করেন ক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম। প্রাণবন্ত এই আড্ডাতে কথা বলেন রাষ্ট্রপতি ও ক্লাবের সম্মানীত জীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু, ক্লাবের সাবেক সভাপতি ও জীবন সদস্য স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মো. মুক্তার হোসেনসহ ক্লাবের সদস্য সাংবাদিকবৃন্দ।

এ সময় ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি রুমী খন্দকার, সাবেক সভাপতি এ বিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সম্পাদক উৎপল মির্জা, ক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, সহ সভাপতি এস এম আলাউদ্দিন, সহ সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লবসহ কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রেসক্লাব চত্বরে রাষ্ট্রপতি এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, ক্লাবের বর্তমান সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম।

এ সময় বঙ্গভবনের কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির এই আগমন উপলক্ষে নিরাপত্তার চাঁদর দিয়ে প্রেসক্লাবের আশপাশ ঢেকে ফেলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাণের প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আপডেট সময় : ০৭:০১:৪১ এএম, সোমবার, ৩০ মার্চ ২০২৬