সংবাদ শিরোনাম ::
কবি-গীতিকার আমিরুল হাছানের নতুন গান ‘হায়াত’
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
- আপডেট সময় : ০১:৪০:১০ পিএম, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৮৬ শেয়ার হয়েছে
স্বভাবজাত কবি ও গীতিকার আমিরুল হাছানের কথা ও সুরে বিটিভির তালিকাভুক্ত শিল্পী বাউল আরমানের কণ্ঠে দেহতত্তের সুফিবাদী নতুন গান ‘হায়াত’ শিরোনামে গানটির অডিও পর্ব শেষ হয়েছে।
জানা যায়, শিগগিরই ভিডিও কার্য সম্পন্ন করে গান-কবিতা ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হবে।
আমিরুল হাছান জানান, গানটির মিউজিক করেছেন কাজী সায়ক। অসাধারণ কণ্ঠ দিয়েছেন বাউল আরমান। সুফিবাদের ভাবের অনুভূতি শ্রোতাদের উপহার দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছেন বলে জানান কবি আমিরুল।
বাউল আরমান জানান, এর আগে আমিরুল হাছানের কথায় গান করেছি, কিন্তু এবার তার কথা ও সুরে গানটি করেছি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।
তিনি আরো জানান, কবির লেখা গান ভাবনার মাঝে রেখে গাইতে পেরেছি কি না জানি না, চেষ্টা করেছি ভালো করতে।
























