ঢাকা ০৫:৫৩ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিডিয়া ছাড়লেন শিশুশিল্পী সিমরিন লুবাবা, প্রকাশ্যে আর মুখও দেখাবেন না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৩:৪২:৫৩ পিএম, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৯৬ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশুশিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবাবা মিডিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু অভিনয়ই নয়, প্রকাশ্যে আর মুখ দেখাবেন না বলেও জানানো হয়েছে। ইতোমধ্যে নেকাব পরা শুরু করেছেন তিনি

লুবাবার মা জাহিদা ইসলাম জেমি বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, লুবাবা নিজের উপলব্ধি থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে। তাঁর ভাষায়, ‘ও আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না বলেই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় মিডিয়ায় কাজ করাও সম্ভব নয়।’

সংস্কৃতিমনা পরিবারে জন্ম লুবাবার। তাঁর দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণাতেই খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় লুবাবা। এরপর শিশুশিল্পী হিসেবে অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ করে পরিচিতি পান।

তবে বর্তমানে সেই পথ থেকে সরে এসেছেন তিনি। জেমি জানান, ধর্মীয় বই পড়তে পড়তেই লুবাবার মধ্যে এই পরিবর্তন আসে। কোরআন খতম দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস অধ্যয়ন করেছে সে। এসব পড়াশোনার মাধ্যমেই জীবনধারায় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

মিডিয়ায় আর কাজ না করলেও সামাজিক মাধ্যমে কিছু প্রচারণামূলক কাজ নেকাব পরেই করবেন বলে জানিয়েছেন লুবাবার মা। এছাড়া আগামী রমজানে ওমরাহ পালন করতে মক্কায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে লুবাবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিডিয়া ছাড়লেন শিশুশিল্পী সিমরিন লুবাবা, প্রকাশ্যে আর মুখও দেখাবেন না

আপডেট সময় : ০৩:৪২:৫৩ পিএম, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫