সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
- আপডেট সময় : ১০:৫২:২২ এএম, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ১২১ শেয়ার হয়েছে
রাঙামাটিতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণ অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ প্রাঙ্গণের সঙ্গে মিলিয়ে এই জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে শহরের ফিশারি জামে মসজিদের ইমাম আবদুল জলিল দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ ছাড়া জেলা সদরসহ উপজেলাগুলোর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় অংশ নেওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগামী দিনে বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।






















