সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
অর্থনীতি, আন্তর্জাতিক, খুলনা বিভাগ, খেলাধুলা, চট্রগ্রাম বিভাগ, জাতীয়, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, বিনোদন, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, রাজনীতি, রাজশাহী বিভাগ, শিক্ষা ও সাহিত্য, সম্পাদকীয়, সারাদেশ, সিলেট বিভাগ, স্বাস্থ্য কথা
সুখবর পেলেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৫:৫৫ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩৫৪ শেয়ার হয়েছে
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে উন্নীত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
শনিবার মন্ত্রণালয়ের সেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেডে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) হিসেবে পদোন্নতি দেওয়া হলো।
এতে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা পূর্বের পদ ও কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।



















