সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
অর্থনীতি, আন্তর্জাতিক, খুলনা বিভাগ, খেলাধুলা, চট্রগ্রাম বিভাগ, জাতীয়, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, বিনোদন, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, রাজনীতি, রাজশাহী বিভাগ, শিক্ষা ও সাহিত্য, সম্পাদকীয়, সারাদেশ, সিলেট বিভাগ, স্বাস্থ্য কথা
জনগণের সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিলেন হামিদুর রহমান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২০:৪৯ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩৪৯ শেয়ার হয়েছে
ঢাকা -৭ আসনের জনগণের সকল সমস্যার সমাধান করে বাসযোগ্য নগরী তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা- ৭ আসনে মনোনীত বিএনপি ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান।
রবিবার রাজধানীর লালবাগ কেল্লা শায়েস্তা খান কল্যাণ কেন্দ্র কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান বলেন, এ এলাকায় পানি ও গ্যাসের সমস্যা দীর্ঘদিনের। রাজধানীতে বসবাস করার পরও এ এলাকার জনগণ পানি ও গ্যাসের সমস্যায় আছেন। আমি জনগণের সহযোগিতায় এলাকার সকল সমস্যার সমাধান করব ইনশাল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান বলেন, তফসিল ঘোষণার পরও পতিত প্রচেষ্টা নির্বাচন বাঞ্চল করার জন্য দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। পরিস্থিতি নির্বাচনের অনুকূলেই আছে। নির্দিষ্ট তফসিল অনুযায়ী নির্বাচন হবে।



















