ঢাকা ০৫:৪২ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা

ফেব্রুয়ারিতে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৪১ এএম, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৯৮ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই মূল্য ঘোষণা করে। ঘোষণাকৃত দাম আজ সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে কার্যকর হবে।

এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। চলতি মাসে প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ১৪ পয়সা, যা আগে ছিল ৫৯ টাকা ৮০ পয়সা।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে জানুয়ারি মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়ানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন আকারের এলপি গ্যাস সিলিন্ডারের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে।

১২.৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪১৩ টাকা,

১৫ কেজি ১ হাজার ৬৯৬ টাকা,

১৬ কেজি ১ হাজার ৮০৯ টাকা,

১৮ কেজি ২ হাজার ৩৫ টাকা,

২০ কেজি ২ হাজার ২৬০ টাকা,

২২ কেজি ২ হাজার ৪৮৭ টাকা,

২৫ কেজি ২ হাজার ৮২৬ টাকা,

৩০ কেজি ৩ হাজার ৩৯১ টাকা,

৩৩ কেজি ৩ হাজার ৭৩১ টাকা,

৩৫ কেজি ৩ হাজার ৯৫৬ টাকা

এবং ৪৫ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৭ টাকা।

নতুন এই মূল্যবৃদ্ধিতে রান্নার খরচ ও পরিবহন ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সাধারণ ভোক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা

ফেব্রুয়ারিতে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা

আপডেট সময় : ০৫:১১:৪১ এএম, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬