ঢাকা ০১:৫৪ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক দল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

নিজেস্ব প্রতিবেদন
  • আপডেট সময় : ০৬:৪৪:২৪ পিএম, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১১ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওগাঁর মহাদেবপুরে এক কৃষক দল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

গাঁজা সেবনকারী ওই কৃষক দল নেতার নাম ওয়াজেদ আলী ওরফে আলী। তিনি মহাদেবপুর উপজেলা কৃষক দলের সহসভাপতি।

ভিডিওতে দেখা যায়, উপজেলার গো-হাটির চৌখন্ডিতে (বসার স্থান) পা ঝুলিয়ে বসে আছেন কৃষক দল নেতা ওয়াজেদ আলী। হাতে একটি কাগজে মোড়ানো গাঁজা, নাকে শুকুতে শুকতে বলতে শোনা যাচ্ছে এইশালা এগুলো খাওয়া যাবে? আবার বলতে শোনা যাচ্ছে তামুক কিন্তু এটা মাটির তলে থোয়া (রাখা)। আড়ালে থাকা একজনকে এগিয়ে দিয়ে বলছে দানা আছে, একবার শুঁকে দেখ। এরপর গাঁজা থেকে কিছু ফেলে দিচ্ছেন তিনি নিজেই। পরবর্তীতে হাতের তালুতে নিয়ে আঙুল দিয়ে ডলতে দেখা যায়। সর্বশেষ গুঁড়ো করে একটি সিগারেটে উঠিয়ে সিগারেটটি টানতে দেখা যায় তাকে।

এ বিষয়ে জানতে চাইলে ওয়াজেদ আলী বলেন, ‘আমি মিথ্যে কথা বলার লোক না। এটা আমাকে একজন ব্ল্যাকমেইল করেছে। আমি সেবন করি না। একজন আমাকে হাতে দিয়েছিল, আমি ওভাবে হাতে নিয়ে ধরেছিলাম। তবে আমি গাঁজা খাই না। সিগারেট খাই।’

মহাদেবপুর উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রাজু বলেন, ওয়াজেদ আলীর মাদক সেবনের একটা ছবি পেয়েছি। আমরা থানা কমিটি বসব। দলে নেশাখোর ও চাঁদাবাজের স্থান হবে না।

নওগাঁ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব এ টি এম ফিরোজ দুলু বলেন, ‘বিষয়টি অবগত আছি। তার বিরুদ্ধ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কৃষক দল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৬:৪৪:২৪ পিএম, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬