ঢাকা ০৩:৪১ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় জাতীয় পতাকা উত্তোলনে আ: লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মিজানুর রহমান, পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৯:১৯ পিএম, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৫৯ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা টানানোর ভিডিও প্রকাশের পর এবার বিভিন্ন স্লোগানে কার্যালয়টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুন:স্থাপন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও প্রকাশ পেয়েছে।

জানা গেছে, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এড. তৌফিক ইমাম সহ বেশকিছু নেতাকর্মী দীর্ঘ ১৮ মাস ধরে বন্ধ থাকা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত ভিডিও প্রকাশ পায়। এরপর শনিবার দুপুরে একদল দুর্বৃত্ত ওই আওয়ামীলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। এঘটনার প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা প্রতিকৃতি পুনঃস্থাপনের পর সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রতিবাদে আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করে নিউ মার্কেট এলাকায় চলে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগ নেতা সিফাত, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আলামিন মালিথা ও যুবলীগ নেতাকর্মী সহ বেশ কয়েকজন জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পরে তারা সেখান থেকে বেরিয়ে আব্দুল হামিদ সড়কে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করছেন।

এব্যাপারে পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, শনিবার দুপুরে আওয়ামীলীগ কার্যালয়ের বারান্দায় কারা যেনো দুটি টায়ারে আগুন জ্বালায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরে কিছু লোক এসেছিলো বলে শুনেছি। তবে তারা মিছিল বা অন্যান্য কার্যক্রম করেছে – এমন কিছু আমাদের জানা নেই। শৃঙ্খলা রক্ষায় আমরা তৎপর রয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় জাতীয় পতাকা উত্তোলনে আ: লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১০:৪৯:১৯ পিএম, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬