ঢাকা ০৩:৪১ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় সোনালী ব্যাংক থেকে বৃদ্ধের ৩ লাখ টাকা ছিনতাই

মিজানুর রহমান, পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৪:২৮ এএম, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনালী ব্যাংক-এর পাবনা প্রধান শাখায় পেনশনের টাকা তুলতে এসে অভিনব কৌশলের ছিনতাইয়ের শিকার হয়েছেন এক অবসরপ্রাপ্ত বৃদ্ধ।

ভুক্তভোগী মোঃ মনিরুল ইসলাম (৭০)। তাঁর বাড়ি কাশিনাথপুরের হরিদাপুর এলাকায়। তিনি ঢাকা সরকারি বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা প্রায় ১১টার দিকে ব্যাংক থেকে পেনশনের তিন লাখ টাকা উত্তোলন করে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাকা তুলে বের হওয়ার সময় এক ব্যক্তি মনিরুল ইসলামের পিঠে ময়লা লেগেছে বলে তাকে জানায়। পরে ভেতরের ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হওয়ার পরামর্শ দেয়। বিষয়টি বিশ্বাস করে তিনি ওয়াশরুমের দিকে গেলে ওই ব্যক্তি পিছু নেয়।

হাত ধোয়ার সময় সুযোগ বুঝে তার ব্যাগ থেকে তিন লাখ টাকার একটি বান্ডিল নিয়ে দ্রুত বের হয়ে যায় ছিনতাইকারী।

বৃদ্ধ মনিরুল ইসলাম ‘চোর চোর’ বলে ধাওয়া দিলেও অভিযোগ রয়েছে, তাৎক্ষণিকভাবে ব্যাংকের কর্মচারী, উপস্থিত গ্রাহক, গেটে থাকা আনসার সদস্য কিংবা দায়িত্বরত পুলিশ সদস্য কেউ কার্যকর ব্যবস্থা নেননি। ফলে ছিনতাইকারী অনায়াসে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর ব্যাংক ম্যানেজার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি টাকার বান্ডিল হাতে দ্রুত ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছে। বিষয়টি পাবনা সদর থানা-কে জানানো হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মামলা বা গ্রেপ্তারের অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দায়িত্বরত আনসার ও পুলিশ সদস্যদের কাছে জানতে চাইলে তারা বলেন, বৃদ্ধ ব্যক্তি ব্যাংকে স্বাভাবিকভাবে প্রবেশ ও বের হচ্ছিলেন। বের হওয়ার সময় তিনি স্পষ্টভাবে কিছু না বলায় তারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেননি। বাইরে চিৎকার শুরু করলে তারা ছুটে গেলেও ততক্ষণে ছিনতাইকারী পালিয়ে যায়।

ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাংক এলাকায় নিরাপত্তা জোরদার, সিসিটিভি মনিটরিং শক্তিশালী করা এবং দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্তের দাবি উঠেছে।

উল্লেখ্য, ঘটনার দিনই সকাল ১১টার দিকে ওই শাখায় নতুন ম্যানেজার দায়িত্ব গ্রহণ করেন।

মিজানুর রহমান

পাবনা প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২৬

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় সোনালী ব্যাংক থেকে বৃদ্ধের ৩ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ১১:৪৪:২৮ এএম, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬