ঢাকা ০৩:৪২ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা

আইসিইউতে মির্জা আব্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:০৮ এএম, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩০ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার পরপরই মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালে তাকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সেখানে মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন।

বর্তমানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা

আইসিইউতে মির্জা আব্বাস

আপডেট সময় : ০৬:৩২:০৮ এএম, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬