ঢাকা ০১:৫৬ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় হঠাৎ করেই বেড়েছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা,

পাবনা প্রতিনিধি -
  • আপডেট সময় : ০৬:৫২:৪৮ এএম, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৫০ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনায় হঠাৎ করেই বেড়েছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা

পাবনা প্রতিনিধি,
পাবনায় হঠাৎ করেই বেড়েছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে ভর্তি রয়েছে ২৫ জন শিশু। এতে করে হাসপাতালের হাম ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে।

​রবিবার (২৯ মার্চ) হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ভর্তি রয়েছে ২৫ জন শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত পাবনায় হাম রোগে আক্রান্ত হয়ে কোনো শিশু মারা যায়নি। ভর্তি হওয়া অধিকাংশ শিশুর অবস্থা স্থিতিশীল। গত ১৫-২০ দিন ধরে তার হামের রোগী বেশি পাচ্ছে । এখন পর্যন্ত ১১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের শিশু ওয়ার্ডের ভেতরে কাঁচঘেরা একটি পৃথক কক্ষে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।

হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, হঠাৎ করেই শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় কিছু ক্ষেত্রে অভিভাবকদের বাহির থেকে ওষুধ কিনতে হচ্ছে। তবুও হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।

​তিনি বলেন “হাম একটি ভাইরাসজনিত রোগ। এই অসুখ আসলে প্রধানত বাচ্চাদের হয়, তবে বড়দেরও হতে পারে। আমাদের দেশে আমরা ইপিআই কার্যক্রম অনুযায়ী ৯ মাস বয়সে হামের টিকা দিই। তবে সম্প্রতি আমরা দেখছি যে বেশ কিছু রোগী আমরা পাচ্ছি এবং এই হামের প্রকোপটা সারা বাংলাদেশেই দেখা যাচ্ছে।

​চিকিৎসার যাবতীয় সরঞ্জাম আমাদের পর্যাপ্ত আছে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু হাম আসলে মূলত একটি প্রিভেন্টেবল ডিজিজ (প্রতিরোধযোগ্য রোগ); টিকা দিলে হাম হবে না। এটা আসলে একটি ইনভেস্টিগেশনের ব্যাপার যে কেন হঠাৎ করে পাবনায় হামের আউটব্রেক (প্রাদুর্ভাব)। তবে সতর্ক হতে হবে, ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় হঠাৎ করেই বেড়েছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা,

আপডেট সময় : ০৬:৫২:৪৮ এএম, সোমবার, ৩০ মার্চ ২০২৬