নরসিংদী পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ।
- আপডেট সময় : ১১:৫৭:৫২ এএম, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৪৭ শেয়ার হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নরসিংদী পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ।
এক থেকে দেড় কেজি কম পাওয়ার অভিযোগ উপকারভোগীদের
নরসিংদী পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতি উপকারভোগীর জন্য বরাদ্ধকৃত ১০ কেজি চাল থেকে এক থেকে দেড় কেজি কম দেওয়া হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শনের সময় একাধিক উপকারভোগী অভিযোগ করেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারের দেওয়া ভিজিএফ কার্ডের চাল প্রতি পরিবারের জন্য ১০ কেজি করে বরাদ্দ থাকলেও তাদের দেওয়া হয়েছে সাড়ে ৮ থেকে ৯ কেজি। চাল নিতে আসা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেহেনা বেগম বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে টিপসই দিয়ে কত কষ্ট করে চাল নিয়েছি। তবে চাল নিয়ে বাড়িতে গিয়ে সন্দেহ হলে স্থানীয় একটি দোকানে গিয়ে মেপে দেখি মাত্র ৮ কেজি ৯০০ গ্রাম চাল রয়েছে। অথচ আমাকে ১০ কেজি চাল দেওয়ার কথা। এ কথা আর কাকে বলব, যা পেয়েছি তা নিয়েই ভালো আছি, কি আর করব? ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামসুন্নাহার জানান, ১০ কেজি করে চাল পাওয়ার কথা, এর মধ্যে বাড়ি এনে মেপে দেখি এক কেজিই কম।
এ ব্যাপারে নরসিংদী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয় শাখা) এফ এম নাঈম হাসান শুভ বলেন, প্রতিটি সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত ১০ কেজি করে চাল কোনো বছরই আসে না। এইমাত্র কয়েকটি পৌরসভায় খোঁজ নিলাম, সব জায়গায় একই অবস্থা। এছাড়া ৯ কেজি ৫০০ গ্রামের নিচে চাল দেওয়ার কোনো সুযোগই নেই। ঘোড়াশাল সেন্টার, মাধবদী সেন্টারসহ বিভিন্ন স্থানে এভাবেই দিচ্ছে। বছরের পর বছর ধরে এভাবেই চাল বিতরণ করা হচ্ছে। আপনারা কেন্দ্রীয়ভাবে যোগাযোগ করেন। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জেনেছি, এ বিষয়ে সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাচ্ছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
নরসিংদী উপকারভোগীগণরা এই নিয়ে উপরের মহলের আশু হস্তক্ষেপ কামনা করেন।






















