কবি শাহানাজ পারভীনের কবিতা- বিজলির চমক
- আপডেট সময় : ০৪:৩১:৩৮ পিএম, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৮২ শেয়ার হয়েছে
বিজলির চমক
শাহানাজ পারভীন
সম্মুখে সবকিছু অন্ধকার,
অন্ধগিরি, অন্ধ উপত্যকা, অন্ধ নদী
শুধু জীবনটাই একমাত্র সলতে হয়ে নিভু নিভু করতে করতে পাড়ি দিচ্ছে অন্ধকার ভবিষ্যৎ।
যেকোনো মূহুর্তে কিঞ্চিৎ দলিতমথিত হয়েই অন্ধকার হয়ে যেতে পারে জীবন।
জীবন তো আর কিছু নয় বিভৎস অনুভূতি ছাড়া।
এরই মাঝে হঠাৎ হঠাৎ জোনাকির মতো আলো জ্বালায় কিছু ফুল, পাখি আর সুন্দর মুখ।
এরই মধ্যে বিজলির চমক লাগায় বিমূর্ত ভালোবাসা।
ক্রিস্টাল দ্যুতি ছড়ায় অন্ধকার জীবনে।
পরক্ষণেই সেই ভালোবাসা-ই আবার ছড়িয়ে দেয় মুহুর্মূহু অন্ধকার।
আসলে ভালোবাসা বলে তো এখানে কিছু নেই।
এটা মূলত আধার আসার পূর্ব লগ্ন, ঠিক যেমন গোধূলি বেলা।
অথচ বিজলির চমকের মতো ক্ষণকালের মধ্যেই কতো স্বপ্ন, কতো স্বার্থ, কতো মারামারি, হানাহানি, যুদ্ধ-বিগ্রহ।
কেউ ভাবে না, কেউ ভাবে না
এখানে বাস্তব বলে কিছু নেই
শুধু মহাকালের স্রোতে একটাই বিজলির চমক।
























