ঢাকা ০১:৫৬ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাই ডিজেলসহ বাবা-ছেলে আটক

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১০:০৬ এএম, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৭ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর বেলাবোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ডিজেলসহ বাবা-ছেলেকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (১ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪২০ লিটার চোরাই ডিজেলসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার মো. রহিজ মিয়া (৪৫) এবং তার ছেলে শফিকুর রহমান (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, চোরাই তেল মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল বেলাবো উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানের ভেতর থেকে ড্রাম ভর্তি ৪২০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বাবা-ছেলেকে আটক করা হয়।
নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই ডিজেল জব্দসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেলাবো থানায় পুলিশ বাদী হয়ে চোরাকারবারি মামলা করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চোরাই ডিজেলসহ বাবা-ছেলে আটক

আপডেট সময় : ০৯:১০:০৬ এএম, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬