ঢাকা ০৫:০৭ পিএম, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহযোগিতা করতে হবে: শিমুল বিশ্বাস এমপি আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস হার্ডার সুন্দরবনে অভিযান,কোস্ট গার্ডের জালে দয়াল বাহিনীর সদস্য বন বিভাগের বিরুদ্ধে অপপ্রচার ভুয়া আইডি বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা উত্তরায় ১ কোটি টাকার কোকেনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও আজ পহেলা বৈশাখ ১৪৩৩ কুমিল্লায় ট্রাক খাদে পড়ে নিহত ৭ মালয়েশিয়ায় হাইকমিশনের অবহেলায় বাংলাদেশির মৃত্যু, দায় কার?

সুন্দরবনে অভিযান,কোস্ট গার্ডের জালে দয়াল বাহিনীর সদস্য

নিজেস্ব প্রতিবেদন
  • আপডেট সময় : ০৭:৫৩:৫৭ পিএম, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ২০ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে কুখ্যাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় উদ্ধার করা হয়েছে দুটি একনালা বন্দুক ও ৯ রাউন্ড গুলি।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টার দিকে সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার হোগলডরা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা। এ সময় ডাকাত দলটি দস্যুতা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।

অভিযানের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত বনের ভেতরে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা তাদের ধাওয়া করে। একপর্যায়ে তরিকুল (৩৫) নামে দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়। তিনি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এই বাহিনীর সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আটককৃত তরিকুলের কাছ থেকে দুটি একনালা বন্দুক ও ৯ রাউন্ড গুলি জব্দ করা হয়। বর্তমানে আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুন্দরবনে অভিযান,কোস্ট গার্ডের জালে দয়াল বাহিনীর সদস্য

আপডেট সময় : ০৭:৫৩:৫৭ পিএম, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬