ঢাকা ০৫:১৬ পিএম, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহযোগিতা করতে হবে: শিমুল বিশ্বাস এমপি আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস হার্ডার সুন্দরবনে অভিযান,কোস্ট গার্ডের জালে দয়াল বাহিনীর সদস্য বন বিভাগের বিরুদ্ধে অপপ্রচার ভুয়া আইডি বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা উত্তরায় ১ কোটি টাকার কোকেনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও আজ পহেলা বৈশাখ ১৪৩৩ কুমিল্লায় ট্রাক খাদে পড়ে নিহত ৭ মালয়েশিয়ায় হাইকমিশনের অবহেলায় বাংলাদেশির মৃত্যু, দায় কার?

আইনশৃঙ্খলা সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহযোগিতা করতে হবে: শিমুল বিশ্বাস এমপি

মো:মিজানুর রহনান(পাবনা প্রতিনিধি)
  • আপডেট সময় : ০২:৩০:৪১ পিএম, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ২০ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা সদর থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মামলার জট, বিচারপ্রক্রিয়ার ধীরগতি এবং জননিরাপত্তা নিয়ে উদ্বেগ উঠে এসেছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে পাবনা পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার ও পৌর প্রশাসক মোঃ মনিরুল ইসলাম,
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার রেজানুর ইসলাম। আয়োজন করে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম।
এতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ, ভুক্তভোগী ও সাধারণ মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শিমুল বিশ্বাস বলেন, আইনশৃঙ্খলা সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তিনি দ্রুত বিচার নিশ্চিত এবং জননিরাপত্তা জোরদারে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থাপিত তথ্যে দেখা যায়, মার্চ ২০২৬ মাসে থানায় মোট মামলা ২৬০টি, যার মধ্যে নতুন মামলা ৬২টি এবং নিষ্পত্তি হয়েছে ৫৬টি। মাস শেষে মূলতবি মামলা দাঁড়ায় ২০৪টি। একই সময়ে ৮৩ জনকে গ্রেফতার এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
এপ্রিল ২০২৬-এর প্রথমার্ধে মোট মামলা ২৩৭টি, নতুন মামলা ৩৩টি এবং নিষ্পত্তি হয়েছে ২০টি। এতে মূলতবি মামলা বেড়ে দাঁড়িয়েছে ২১৭টি। এ সময়ে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
সভায় উন্মুক্ত প্রশ্নত্তর পর্বে বক্তারা বলেন, মামলার তুলনায় নিষ্পত্তির হার কম থাকায় মূলতবি মামলা বাড়ছে, যা বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়াচ্ছে। নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং তদন্ত কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেওয়া হয়।
পুলিশি সেবার মান উন্নয়ন, দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত এবং জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয় সভা থেকে।
সভায় প্রাপ্ত সুপারিশগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইনশৃঙ্খলা সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহযোগিতা করতে হবে: শিমুল বিশ্বাস এমপি

আপডেট সময় : ০২:৩০:৪১ পিএম, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬