ঢাকা ০৫:৪০ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসে আসছে ৫টি শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৪:১২:০১ এএম, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ১০৫ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি মাসে (জানুয়ারি) দেশের ওপর পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী (জানুয়ারি) পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে চলতি মাসে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই-তিনটি শৈত্যপ্রবাহ হবে মৃদু থেকে মাঝারি (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং এক-দুইটি শৈত্যপ্রবাহ হবে মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস)।

এ ছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে, স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, জানুয়ারিতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। তবে, কখনও কখনও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলতি মাসে আসছে ৫টি শৈত্যপ্রবাহ

আপডেট সময় : ০৪:১২:০১ এএম, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬