ঢাকা ০৫:৪০ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৩:০০:৫৭ এএম, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ১৫২ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নাছির নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহনগর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ওই এলাকারই বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে জামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সময় পাশে থাকা নাছিরও গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা আহত নাছিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ ভর্তি করেন। তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)

মোহাম্মদ সেলিমকে ফোন দেওয়া হলে তিনি সাড়া দেননি। তবে তদন্ত ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, আহত ১

আপডেট সময় : ০৩:০০:৫৭ এএম, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬