ঢাকা ০১:৫৩ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠুনের অভিযোগ, অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৩০:২০ এএম, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ১২৪ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন অপরিচিত নম্বর থেকে একের পর এক হত্যা ও অপহরণের হুমকি পাচ্ছেন। শুধু ফোনকল নয়, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারেও তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। হুমকিসংক্রান্ত অডিও বার্তা ও মেসেজের কপি সমকাল-এর হাতে এসেছে।

ক্রিকেটারদের চলমান আন্দোলনের নেতৃত্ব দেওয়ার প্রেক্ষাপটে মিঠুনকে লক্ষ্য করে এই হুমকি দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিষয়টি ক্রিকেটাঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন এ অভিযোগ তুলে সব ধরনের খেলা বয়কটের সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে কোয়াব। বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ক্রিকেটাররা অবস্থানে অনড় থাকায় দুটি ম্যাচই স্থগিত হয়ে যায়।

ক্রিকেটাররা স্পষ্ট করে জানিয়েছেন, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বোর্ড থেকে পদত্যাগই মাঠে ফেরার প্রধান শর্ত। যদিও বিসিবির এক অনলাইন সভায় তাকে পরিচালক পদে বহাল রাখা হয়, তবে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তেও সন্তুষ্ট নন ক্রিকেটাররা। কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং বিসিবি পরিচালক পদ থেকে নাজমুলকে অপসারণের প্রক্রিয়া শুরু না হলে তারা মাঠে ফিরবেন না।

শুক্রবার বিপিএলের খেলা আদৌ শুরু হবে কি না, নাকি টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হবে এমন অনিশ্চয়তার মধ্যেই কোয়াব সভাপতি ও ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মিঠুনকে একাধিক অপরিচিত নম্বর থেকে গালাগাল ও অপহরণের হুমকি দেওয়া হয়।

এ ধরনের হুমকি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিঠুনের অভিযোগ, অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছেন

আপডেট সময় : ০৬:৩০:২০ এএম, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬