ঢাকা ০৫:৪১ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা

যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছাল ৫৮ হাজার টনের বেশি গম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:১২ এএম, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৯০ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও একটি বড় চালানের গম দেশে এসেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী নগদ ক্রয় চুক্তি জি-টু-জি-০২-এর আওতায় ৫৮ হাজার ৩৫৯ টন গম বহনকারী এমভি ডব্লিউএফ আর্টেমিস জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে এসে পৌঁছেছে।

সরকারি সূত্র জানায়, সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম চলমান রয়েছে। জি-টু-জি-০২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তৃতীয় চালান হিসেবে এই জাহাজে করে ৫৮ হাজার ৩৫৯ টন গম দেশে এসেছে।

এর আগে একই চুক্তির আওতায় প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ টন গম আমদানি করা হয়েছে।

এদিকে, জি-টু-জি-০১ চুক্তির অধীনে ইতোমধ্যে আরও ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

জাহাজে থাকা গমের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে দ্রুত গম খালাস করে সরকারি গুদামে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

— সংবাদ কথা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা

যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছাল ৫৮ হাজার টনের বেশি গম

আপডেট সময় : ০৫:৩০:১২ এএম, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬