সংবাদ শিরোনাম ::
ইরাক-ইরান সীমান্ত শহর বসরায় ভয়াবহ মিসাইল হামলা
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৭:৫৬:৫৯ পিএম, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৩ শেয়ার হয়েছে
ইরাক-ইরান সীমান্ত শহর বসরায় ভয়াবহ মিসাইল হামলা
ইরাক–ইরান সীমান্তবর্তী দক্ষিণ ইরাকের বসরা শহরে মিসাইল হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কুয়েতের দিক থেকে আসা একটি মিসাইল বসরার আল-জুবাইর এলাকায় আঘাত হানে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মার্কিন হামলা হতে পারে, তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মিসাইলটি একটি বসতবাড়ি, একটি কৃষি গুদাম ও একটি বাগানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং ছয়জন গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্রতায় সেখানে থাকা দুটি পিকআপ ট্রাকও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ হামলার বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।























