সংবাদ শিরোনাম ::
বনভূমি দখল করে ব্যবসা
বিশেষ প্রতিনিধি: ফেডরিক মুকুল বিশ্বাস
- আপডেট সময় : ১১:০৬:১৩ এএম, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৮ শেয়ার হয়েছে
ঢাকা বন বিভাগের রাজেন্দ্রপুর বিট অফিস থেকে প্রায় ২০০ গজ পূর্বদিকে, ইউনিক স্কুলের নিকটবর্তী নয়াগাঁও মৌজার সিএস দাগ নং–৪১৬ এবং আরএস দাগ নং–১৫৩ নম্বরভুক্ত বনভূমির জমি অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, শাহজাহান নামক এক ব্যক্তি উক্ত বনভূমির জমিতে বালি ও সুরকি স্তূপ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট জমিতে পূর্বে বনায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল। বর্তমানে সেখানে বনভূমির পরিবর্তে নির্মাণসামগ্রীর স্তূপ দেখা যাচ্ছে, যা পরিবেশ ও বনসম্পদের জন্য হুমকি সৃষ্টি করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, বনভূমি রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।























