ঢাকা ০১:৪৯ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা

৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে লেখা ‘ছাত্রী’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:৫৩ এএম, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৪৪ শেয়ার হয়েছে

Oplus_131072

সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচএসসি পরীক্ষা শুরুর আগে বরিশাল শিক্ষা বোর্ডে বড় ধরনের একটি প্রশাসনিক ত্রুটি ধরা পড়েছে। প্রায় ৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ভুলবশত ‘ফিমেল’ বা ছাত্রী উল্লেখ করা হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী কার্ড সংশোধনের জন্য কলেজ ও বোর্ড কার্যালয়ে যোগাযোগ করছেন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহিদুল ইসলাম জানান, সফটওয়্যারের সেটিংসে ত্রুটি এবং সংশ্লিষ্ট অপারেটরের অসাবধানতার কারণে এই ভুল হয়েছে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মীকে শোকজ করা হয়েছে।

তিনি বলেন, পরীক্ষার আগেই সমস্যা শনাক্ত হওয়ায় দ্রুত সংশোধন সম্ভব হচ্ছে। শিক্ষার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন ঠিক করতে পারছে এবং কলেজের মাধ্যমে যোগাযোগ করলেই সমাধান দেওয়া হচ্ছে।

এ বছর বোর্ডের অধীনে মোট ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধিত হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রথম বর্ষে ভর্তির ছয় মাস পর রেজিস্ট্রেশন সম্পন্ন হয় এবং পরীক্ষার অন্তত এক মাস আগে কার্ড বিতরণ করা হয়।

ত্রুটিটি প্রথম ধরা পড়ে ঝালকাঠি জেলা–সহ দুটি জেলায় কার্ড বিতরণের সময়। পরে দেখা যায়, বিপুলসংখ্যক ছেলে শিক্ষার্থীর তথ্যভাণ্ডারে লিঙ্গ হিসেবে ‘মহিলা’ উল্লেখ রয়েছে।

পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে অনেক কার্ড সংশোধন করা হয়েছে এবং বিষয়টি দ্রুত সমাধান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা

৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে লেখা ‘ছাত্রী’

আপডেট সময় : ১১:১৮:৫৩ এএম, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬