অপতথ্য রোধ ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে পুরোনো কাঠামোতে পরিবর্তন আনা হবে: পাবনায় তথ্য মন্ত্রী
- আপডেট সময় : ০৪:০৭:১৪ পিএম, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১৭ শেয়ার হয়েছে
অপতথ্য রোধ ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে তথ্য মন্ত্রণালয়ের পুরোনো কাঠামোতে আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার বিকেলে পাবনা জেলা স্কুল চত্বরে ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান আইন ও কাঠামোকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি তথ্যের সঠিকতা যাচাইয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন এবং প্রধানমন্ত্রীও এই আধুনিকায়নের বিষয়ে একমত। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এড. মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর আলোকচিত্রী ও পাবনা জাসাসের আহ্বায়ক খালেদ আহমেদ পরাগসহ স্থানীয়রা।

























