ঢাকা ০১:৫৩ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর কোন সংবাদ প্রকাশ করা যাবে না- তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

মো:মিজানুর রহনান(পাবনা প্রতিনিধি)
  • আপডেট সময় : ০৭:৩৯:৩৭ পিএম, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২২ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর কোন সংবাদ প্রকাশ করা যাবেনা। তিনি বলেন, এখন সামাজিক মাধ্যম ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্লাট ফরমে নানাবিধ সংবাদ ও তথ্য পরিবেশনের কারণে ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর কোন সংবাদ প্রকাশ কেতানমতেই ঠিক হবেনা।
আজ শুক্রবার রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, পাবনা প্রেসক্লাব দেশের মধ্যে ঐতিহ্যবহন করে। এদের ভাতৃপ্রতিম সম্পর্ক সারা দেশের দৃষ্টান্ত হতে পারে। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রতিটা জেলায় একটি প্রেসক্লাব রাখার ব্যাপারে বর্তমান সরকার কাজ করছে। বিএনপি সরকার গণমাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা গ্রহণ করে সেগুলো নিয়ে সরকার কাজ করছে।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, পাবনা জেলা বিএনপির আহবকায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর তারেক রহমানের ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাংবাদিক রাজিউর রহমার রুমী ও ড. নরেশ চন্দ্র মধু প্রমুখ।
পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংকৃতিক সম্পাদক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক জহুরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর কোন সংবাদ প্রকাশ করা যাবে না- তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট সময় : ০৭:৩৯:৩৭ পিএম, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬