পাবনায় সফলভাবে অনুষ্ঠিত হলো “RAISE Job Fair 202
- আপডেট সময় : ১০:৪৬:৩৭ এএম, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৭ শেয়ার হয়েছে
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় পাবনায় ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ-এর সহযোগী সংস্থা পাবনা প্রতিশ্রুতি, প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) এবং অর্গানাইজেশন ফর সোসাল এডভান্সমেন্ট এন্ড কালচারাল এক্টিভিটিস (ওসাকা) যৌথভাবে এ আয়োজন করে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) পাবনা এডওয়ার্ড কলেজের ডিগ্রি মাঠে আয়োজিত এ মেলায় প্রায় ৪০টির বেশি জাতীয় ও স্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। এতে অংশগ্রহণ করেন ৩৫০ থেকে ৪০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে Square Toiletries Limited, Hero MotoCorp, PRAN-RFL Group, Bdjobs, Shomvobসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান উল্লেখযোগ্য। মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেন।
মেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন RAISE প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী ও পিকেএসএফ-এর ব্যবস্থাপক গোলাম জিলানী।
বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডি এর নির্বাহী পরিচালক শফিকুল আলম এর সভাপতিত্বে বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর কলিমুদ্দন,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মকছেদুল আলম,যুব উন্নয়ন অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক আবু হানিফ মিয়া, বেসরকারি উন্নয়ন সংস্থা পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক খোন্দকার খালেদ হাসান টিপু, ওসাকার সিনিয়র পরিচালক মাজহারুল ইসলামসহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের মধ্যে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
মেলায় লাইভ সিভি রিভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং-এর পাশাপাশি প্রকল্পভুক্ত তরুণ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ মেলার মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত ও শর্টলিস্ট (……) হয়েছেন।
আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগ দক্ষ তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিয়োগদাতাদের জন্য উপযুক্ত জনবল খুঁজে পেতে সহায়তা করে এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখে।
উল্লেখ্য, পিকেএসএফ RAISE প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের মাধ্যমে ৭৩,০০০ বেকার তরুণকে ওস্তাদ-শাগরেদ মডেলে ট্রেডভিত্তিক কারিগরি প্রশিক্ষণ ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি উপযুক্ত কর্মে সম্পৃক্ত করছে। এরই অংশ হিসেবে পর্যায়ক্রমে RAISE প্রকল্পভুক্ত সহযোগী সংস্থা কর্তৃক দেশব্যাপী জব ফেয়ার আয়োজন করা হবে।

























