ঢাকা ০১:৫৫ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা

হাতুড়ি দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনতাই, দুই দিনেও জ্ঞান ফেরেনি চালক রনির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৫৪ এএম, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭৯ শেয়ার হয়েছে
সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় যাত্রী সেজে অটোরিকশায় উঠে চালকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত চালক রনি এখনো অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। তবে অস্ত্রোপচারের পরও তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখন পর্যন্ত এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজ শেষে রনি খালিশপুর এলাকার গ্যারেজ থেকে তার অটোরিকশা নিয়ে বের হন। পরে এক ব্যক্তি যাত্রী পরিচয়ে তার গাড়িতে ওঠে এবং বড় মির্জাপুর হয়ে মির্জাপুর ক্রসরোড এলাকায় যাওয়ার কথা বলে। নির্জন স্থানে পৌঁছালে ওই ব্যক্তি হঠাৎ হাতুড়ি দিয়ে রনির মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্ত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন রনিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা শেষে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

রনির স্ত্রী মুক্তা জানান, রনি পেশায় অটোরিকশাচালক এবং মিস্ত্রি। সংসারের একমাত্র উপার্জনকারী তিনি। প্রায় এক মাস আগে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে অটোরিকশাটি কেনেন। সেই গাড়িই ছিল তাদের আয়ের প্রধান উৎস। এ ঘটনার পর পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়ে গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত ছিনতাই বলে মনে করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা

হাতুড়ি দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনতাই, দুই দিনেও জ্ঞান ফেরেনি চালক রনির

আপডেট সময় : ১০:৩২:৫৪ এএম, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬