নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা
হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১০ রোগীর
- আপডেট সময় : ০৭:২৭:৩২ এএম, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৫০ শেয়ার হয়েছে
ভারত–এর ওড়িশা রাজ্যের কটক শহরের SCB Medical College and Hospital–এ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) ভোর ৩টার দিকে হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে আগুন লাগে। রোগীদের উদ্ধার করতে গিয়ে আরও ১১ জন হাসপাতাল কর্মী দগ্ধ হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম NDTV জানায়, সংকটাপন্ন রোগীদের চিকিৎসা চলাকালে হঠাৎ আইসিইউতে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ইউনিটে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। হাসপাতালের কর্মীরাও রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেন। মোট ২৩ জন রোগীকে অন্য ইউনিটে স্থানান্তর করা হয়। এর মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান এবং পরে আরও তিনজন রোগীর মৃত্যু হয়।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং। মুখ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবারকে ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ঘটনার কারণ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া























