ঢাকা ০১:৫১ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৪৪ এএম, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৩৯ শেয়ার হয়েছে

Oplus_131072

সংবাদ কথা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ উদযাপিত হতে পারে বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিশেষজ্ঞদের মতে, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি, তাই শাওয়াল মাসের প্রথম দিন ২০ মার্চ হতে পারে।

জ্যোতির্বিদদের ব্যাখ্যা অনুযায়ী, রমজানের ২৯তম দিনে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে অধিকাংশ দেশে রোজা ৩০ দিন পূর্ণ হবে এবং তার পরদিনই ঈদ উদযাপন করা হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর হিসাবেও একই ইঙ্গিত পাওয়া গেছে। তাদের মতে, হিজরি ১৪৪৭ সনের রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার পর ২০ মার্চ শাওয়াল মাস শুরু হতে পারে।

তথ্য অনুযায়ী, ১৮ মার্চ সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাওয়ায় সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। তাই ১৯ মার্চ রমজানের ৩০তম দিন হিসেবে গণ্য হবে।

আরও বলা হয়েছে, ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান ও বয়স এমন থাকবে যে খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এমনকি টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা কঠিন হতে পারে।

যদিও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হতে পারে, তবুও সাধারণভাবে তা দৃশ্যমান হবে না।

এসব বিশ্লেষণের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজস্ব প্রতিবেদন - সংবাদ কথা

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

আপডেট সময় : ০৫:২৯:৪৪ এএম, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬